রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা সাহাপুর অঞ্চলের সাকরমা গ্রামে। জানা যায়, গত সোমবার ওই গৃহবধূ বাড়ি থেকে রওনা দেয় হাসপাতাল যাওয়ার জন্য।যাবার পথে রাস্তায় মঙ্গলবাড়ি এলাকায় তার দেখা হয় তার গ্রামের প্রতিবেশী দুই যুবক মিঠু শেখ (২৮) ও সাবির সেখে (৩০)এর সাথে। এরপর তারা ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করে সে কোথায় যাচ্ছে।ওই গৃহবধূ জানায় সে হাসপাতালে যাবে।ওই গৃহবধূর কথা শুনে প্রতিবেশী দুই যুবক তাকে হাসপাতালে পৌঁছে দেবার কথা বলে মোটরবাইকে তুলে নেয়। এরপর কিছুটা পথ যাবার পর ওই দুই যুবক তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে মঙ্গলবাড়ি বাচামারি কলোনির একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। গৃহবধূটি চিৎকার করলে তাকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায় ওই দুই যুবক। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভয় দেখানো হয় এই বিষয়ে যদি কাউকে কোন কিছু সে বলে তাহলে তারা তাকে প্রানে মেরে দেবে।প্রানের ভয়ে গৃহবধূটি বাড়িতে কাউকে কিছু বলেনি। এরপর মঙ্গলবার ওই গৃহবধূ তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং মালদা থানায় এসে প্রতিবেশী দুই যুবক মিঠু শেখ ও সাবির সেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ার করে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।
মালদা